২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বাংলাদেশি 'সরানোয় সাহায্যের প্রতিশ্র"তি দিতে পারছে না যুক্তরাষ্ট্র'

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, লিবিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের অন্য জায়গায় সরানো প্রসঙ্গে তারা আশ্বাস দিতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, লিবিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের অন্য জায়গায় সরানো প্রসঙ্গে তারা আশ্বাস দিতে পারছেন না। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন মরিয়ার্টি। তিনি বলেন, "বাংলাদেশকে সাহায্য করার ব্যাপারে আমরা কোনো কথা দিতে পারছি না। সাহায্যের আবেদন করা হলে যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।" তিনি বলেন, লিবিয়া চরম মানবাধিকার লঙ্ঘন করছে- উল্লেখ করে মরিয়ার্টি জানান, তার সরকার এই নৃশংসতার কারণে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে লিবিয়াকে বাদ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/পিডি/১৭২৫ ঘ.