গাজীপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ বিক্রির দায়ে গাজীপুরের কালিয়াকৈরে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবির মুরাদ এ রায় দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর সার্কেলের পরিদর্শক মো. দেওয়ান জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-১ ও অধিদপ্তরের কর্মকর্তারা কালিয়কৈরের যোগীর চালা গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম করাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে বলে দেওয়ান জিল্লুর জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিরঞ্জন চন্দ্র বর্মন (২৭), বিশ্বনাথ চন্দ্র বর্মন ( ২৫), অনিল চন্দ্র বর্মন (৩৫) ও অমর চন্দ্র বর্মন (২৬)। তারা সবাই যোগীর চালা গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭০৪ ঘ.
bdnews24