২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ি চাপায় যুবক নিহত

গাজীপুরে গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে টেকনগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স হবে আনুমানিক ৩৫ বছর। পড়নে ছিল চেক লুঙ্গি ও চেক ফুল শার্ট। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ কেএমএস/১৬৫২ ঘ.