সাভার, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলাকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা চারটি যানবাহন ভাংচুর করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইড গ্র"পের 'এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড' ও 'ফ্যাশন নিট গার্মেন্টস লিমিটেড'-এর প্রায় তিনহাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।
পরে পুলিশের মধ্যস্ততায় শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে আমিনুল জানান।
এইচ আর টেক্সাইল মিলস লিমিটেডের ডাইং শাখার ফ্লোর ইনচার্জ মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো অনুযায়ী বেতন না দেওয়ায় শ্রমিকরা আন্দোলন শুরু করে।
অন্যাদিকে প্রাইড গ্র"পের উপ-মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম দাবি করেন, "সরকার যে মজুরি কাঠামো ঘোষণা করেছে, তার আওতার টেক্সটাইল শ্রমিকরা পড়ে না।"
তার কারখানার শ্রমিকরা প্রাপ্য সব সুযোগ-সুবিধা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/সিএস/জেকে/১৬৩০ ঘ.
bdnews24