ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর ১৫ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে।
সোমবার বেলা ৩টায় শেরাটন হোটেলে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
ভবিষ্যতের নিরাপত্তা ও সুখের জন্য আদমশুমারি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "সমাজ, দেশ ও জাতির প্রতি সকল মানুষেরই দায়িত্ব রয়েছে।"
সোমবার থেকে এ গণনা শুরু হয়ে চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত। এবং ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।
দেশে সর্বশেষ ২০০১ সালে দেশে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা হয়।
কাউন্টডাউন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা, তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ মামুন, ইউনএনএফপিএ'র প্রতিনিধি আর্থার এরকেন (অৎঃযঁৎ ঊৎশবহ) বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব রিতি ইব্রাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এলএন/পিডি/১৬২৭ ঘ.
bdnews24