২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-ট্রেন সংঘর্ষ তদন্তে কমিটি

নারায়ণগঞ্জে ট্রাক-ট্রেন সংঘর্ষের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ট্রাক-ট্রেন সংঘর্ষের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। ঢাকা বিভাগের রেলওয়ের ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, "তদন্ত কমিটির প্রধান ডিভিশনাল সিগনাল ট্রেইনি ইঞ্জিয়ার বেনু রঞ্জন সরকার।" তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান নিজাম উদ্দিন। দুঘর্টনাস্থলে কোন আউটার সিগন্যাল নেই কেন জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, "ওই পথের রাস্তাটি ছিল অবৈধ। আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষকে অনেকবার চিঠি দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৬২২ ঘ.