২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ন'মাসের শিশুর লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে ন'মাস বয়সী একটি শিশুকে বালতির পানিতে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ন'মাস বয়সী একটি শিশুকে বালতির পানিতে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিশুটির দাদি ও ফুপুকে আটক করেছে। বাবা পলাতক। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যার পর আহমেদবাগের পাইকপাড়ার ছাপাখানা রোডের ৩৫৫/১/এ নম্বর বাড়ি থেকে ইরাম সরদার নামে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপ-পরিদর্শক অশোক কুমার চৌহান জানান, শনিবার রাতে স্ত্রী মাহমুদা বেগমের সঙ্গে ইরামের বাবা মো. সেলিম সরদারের ঝগড়ার পর সেলিম তার ছেলে ইরামকে নিয়ে চলে যায়। রোববার সন্ধ্যায় সেলিম শিশুটিকে বাসায় রেখে যায়। এ সময় স্ত্রী মাহমুদা এক আত্মীয়ের বাসায় ছিলেন। বাসায় ফিরে এসে শিশুটিকে বালতির পানিতে ডোবানো দেখতে পেয়ে তিনি পুলিশে খবর দেন। শিশুটির দাদি সালেহা আক্তার ও ফুপু নার্গিসকে আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৩০ ঘ.