চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির বিবদমান দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার জন্য ঠিকাদার সমিতির দু' গ্র"পের নেতারা একে অপরকে দোষারোপ করেছেন।
ঘটনার পর সাবেক সভাপতি তৌহিদুর রহমানের সমর্থকরা সমিতি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
ঠিকাদাররা জানান, গত ২৪ ফেব্র"য়ারি জেলা ঠিকাদার সমিতির নেতারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের দেড় কোটি টাকার দরপত্র প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য যান। সেখানে বর্তমান সভাপতি খাইরুল ইসলামের সঙ্গে সাবেক সভাপতি তৌহিদুর রহমানের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য রোববার সকালে সমিতির কার্যালয়ে উভয়ের বসার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে তৌহিদুর রহমানের নেতৃত্বে একদল ঠিকাদার সমিতির কার্যালয়ে যান। এ সময় প্রতিপক্ষের ঠিকাদাররা তাদের লক্ষ করে ঢিল ছোড়ে এবং ধাওয়া করে। এসময় তারাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে সমিতির কার্যালয় ভবনের কাঁচ ভেঙ্গে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুরে তৌহিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি ও ঠিকাদাররা সকাল সাড়ে ১১টার দিকে সমিতি কার্যালয়ে গেলে প্রতিপক্ষের সহায়তায় বহিরাগতরা আমাদের উপর হামলা চালায় ও সমিতি কার্যালয় ভাংচুর করে।"
তিনি বর্তমান সভাপতি খাইরুল ইসলামকে অযোগ্য আখ্যায়িত করে বলেন, "তিনি বহিরাগত লোকজন নিয়ে আগে থেকেই কার্যালয় ভবনে অবস্থান করছিলেন।"
তিনি জানান, সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যালয়ে তালা ঝুলবে, কাউকে সেখানে ঢুকেতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ঠিকাদার সমিতির সহ সভাপতি নিয়ামুল হক, কোষাধ্যক্ষ অলিউল ইসলাম ও অন্য সদস্যরা।
এদিকে জেলা ঠিকাদার সমিতির সভাপতি খাইরুল ইসলামের সঙ্গে মোবাইল টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস আই সাইফুল ইসলাম সরকার বলেন, "ঠিকাদার সমিতি কার্যালয়ে বর্তমানে তালা ঝুলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
উল্লেখ্য, ১৬ গ্র"পে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের সংস্কার কাজের দরপত্র গত ২০ ফেব্র"য়ারি আহ্বান করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ৭ মার্চ দরপত্র দাখিলের শেষ দিন এবং দরপত্র খোলার সময় নির্ধারণ করা হয়েছে এদিন দুপুর ২টায়।
ঠিকাদাররা জানান, সমিতিভুক্ত ঠিকাদারদের একাংশ লটারী প্রক্রিয়ার মাধ্যমে এবং অপর অংশ রেটকোটে দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন করার পক্ষে মতামত প্রকাশ করে। এ বিষয়টি নিয়ে ঠিকাদারদের এক অংশ বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীর সাথে মত বিনিময় করতে গেলে অপর গ্র"পের সঙ্গে তর্ক-বিতর্ক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২৬ ঘ.
bdnews24