ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিব ও একজন উপসচিবের পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়।
অতিরিক্ত সচিবদের মধ্যে সড়ক ও রেলপথ বিভাগের খন্দকার ইফতেখার হায়দারকে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালন পর্ষদ সদস্য (এমডিএস) পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত সচিব হোসাইন জামিলকে একই দপ্তরের রেক্টর-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া সেবা পরিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগের আদেশ পাওয়া উপসচিব রাশিদা ফেরদৌস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৬ ঘ.
bdnews24