২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

রোববার সন্ধ্যায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনের লেকড্রাইভ ওয়েতে একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শেরে বাংলা নগর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনের লেকড্রাইভ ওয়েতে একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শেরে বাংলা নগর থানা পুলিশ। শেরে বাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তেজগাও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন-উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশান থানার কর ফাঁকির এক পরোয়ানায় হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। এর আগে সকালে দায়ের করা আয়কর ফাঁকির এক মামলায় পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেম, তার স্ত্রী ও ছয় ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা এ মামলায় বিকালে এ পরোয়ানা জারি করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক। আদালত এ মামলায় আসামীদের গ্রেপ্তার করা গেল কিনা সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে করেছে ১৬ মার্চ। এনবিআর এর উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী মামলাটি দায়ের করেন। এর আগে গত ২০ ফেব্র"য়ারি কর ফাঁকির আরেক মামলায় হাসেমের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ মামলায় আগামী ৮ মার্চ অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/পিডি/এইচএ/১৯১৩ ঘ.