২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কয়ার হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর স্কয়ারে হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ারে হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালটির চিকিৎসাসেবা বিভাগের পরিচালক সানোয়ার হোসেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে প্রধানমন্ত্রীর চোখে নিয়মিত পরীক্ষা করা হয়েছে। প্রধানমন্ত্রী সকাল ৯টায় হাসপাতাল পৌঁছে বেলা ১১টা পযন্ত সেখানে ছিলেন। এক প্রশ্নের জবাবে সানোয়ার জানান, তার কান পরীক্ষা করা হয়নি। ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর দুই কান বেশ ক্ষতিগ্রস্ত হয়। ২০০৮ সালে স্কয়ার হাসপাতালেই চোখ ও কানের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/১৮১১ ঘ.