বান্দরবান, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে রোববার সকালে বনভোজনের একটি বাস উল্টে ১৩ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটি বান্দরবান থেকে রাজশাহী ফেরার সময় বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা চেক পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনায় পড়ে।
বাসটির যাত্রীরা গত শনিবার রাজশাহীর মালুপাড়া থেকে বেড়াতে বান্দরবানে আসেন।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে রেইছা চেক পয়েন্টে মোড় নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহতরা হলেন- হাফিজ (৩২), ইউছুফ (২৮), রাজু (৩০), পিন্টু (৩০), মীম (১৭), জেসমিন (৪০), আফসানা লায়লা (২৭), আ. রাজ্জাক (৪৪), শোভন (২১), আবুল কালাম (৪৮) আবদুল্লাহ (৩৫), শবনম (৪৮) ও রেজাউল (৩২)।
তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭৩০ ঘ.
bdnews24