২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তি কর আরোপ হচ্ছে

নির্দিষ্টের চেয়ে অতিরিক্ত সম্পত্তির ওপর কর ধার্য করে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। তবে কৃষি জমি এ করের আওতায় আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্টের চেয়ে অতিরিক্ত সম্পত্তির ওপর কর ধার্য করে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। তবে কৃষি জমি এ করের আওতায় আসবে না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ রোববার এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। বৈষম্য দূর করা এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। নাসির বলেন, "আমাদের সমাজে আয়ের ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে প্রপার্টি ট্যাক্স (সম্পত্তি কর) আরোপ করতে হবে।" সম্পত্তি কর মানে কোনো ব্যক্তির নির্দিষ্ট পরিমাণের বেশি সম্পদ থাকলে তা থেকে আয়কর ছাড়াও ওই সম্পদের জন্য আলাদা কর দিতে হবে। এতদিন অধিক সম্পদের অধিকারীদের ওপর কোনো কর ছিলো না। স