গাজীপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার ভোগরা শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
লিথিয়াম নিট ফ্যাব্রিক্স নামে ওই কারখানার পাঁচ তলা ওই ভবনে রোববার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুন না নিভলেও নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে সকাল ১১টায় গাজীপুর দমকল বাহিনীর উপসহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনের প্রকৃত কারণ এবং হতাহতের বিষয়েও কিছু নিশ্চিত হওয়া যায়নি।
২০১০ সালের ২৪ ফেব্র"য়ারি আর্চের পাশের কারখানা 'গরিব অ্যান্ড গরিব' এ অগ্নিকাণ্ডে ২১ জন শ্রমিক কর্মী মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১১৩০ ঘ.
bdnews24