২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন রোববার

জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন হবে রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন হবে রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করার কথা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-তথ্যকোষে (www.infokosh.bangladesh.gov.bd) কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সেবা, অকৃষি উদ্যোগ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য, বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিষয়ে বাংলা ভাষায় তথ্য থাকবে। ব্যবহারকারীর ভিন্নতা বিবেচনায় এসব তথ্যের অডিও, ভিডিও, অ্যানিমেশন, তথ্যচিত্র থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ পর্যন্ত ১৪৮টি সরকারি প্রতিষ্ঠান এবং ৫০টি দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান এই তথ্যকোষে স্বতঃস্ফুর্তভাবে তথ্য দিয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২৩৭ ঘ.