২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শনিবার প্রায় তিন ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলে। দুই গ্রামের শত শত মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৭ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) নিকুলিন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শনিবার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিলো। দুপুর দেড়টার দিকে অনুষ্ঠানস্থলে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরের দরিকান্দি গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বাড্ডা গ্রামের কয়েকজন ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে বাড্ডা ও দরিকান্দি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নিকুলিন চাকমা জানান, তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই থানার ৭ জন পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে উভয় গ্রামের বাসিন্দাই রয়েছে। আহতদের নরসিংদী ও বাঞ্ছারামপুরে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যরা হলেন বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) কৃঞ্চ কুমার দাস, কনস্টেবল সুমন বড়