কুষ্টিয়া, ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার সব রুটে আগামী ৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম এই ধর্মঘটের কথা জানিয়েছেন।
শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, যাত্রীবাহী বাস পোড়ানো মামলার আসামি গ্রেপ্তার, মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও কুষ্টিয়া শহর বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট চলবে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম।
এ সময় জেলা মটর শ্রমিক ইউনিয়ন, মিনিবাস, ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতিসহ পরিবহন সংশি
bdnews24