ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একের পর এক পানের বরজ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার পানচাষিরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রায়গ্রামে মদন দত্ত ও নিত্য মোহন দত্তের দেড় বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দেয় দুস্কৃতকারীরা।
এর প্রতিবাদে কয়েকশ পানচাষি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঝিনাইদহ-যশোর সড়কের দুলালমুন্দিয়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায়।
চাষিরা বলেন, কেবল চলতি মাসেই রায়গ্রামে চার বার পান বরজে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। এর আগে ৯ ফেব্র"য়ারি ১৫ বিঘা, ২০ ফেব্র"য়ারি ২০ বিঘা ও ২২ ফেব্র"য়ারি ৫০ বিঘা বরজের পান পুড়িয়ে দেয় দুস্কৃতকারীরা।
অবরোধ চলাকালে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান আরা চাষিদের সান্তনা দিলে গেলে বাসুদেব সেন ও অরূপ সেন নামের দুই চাষি এর বিচার চেয়ে আত্ম
bdnews24