২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে ধর্মঘট চলছে

ধর্মঘটের দ্বিতীয় দিনেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষানবিস চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘটের দ্বিতীয় দিনেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষানবিস চিকিৎসকরা। শনিবার সকাল ৯টার দিকে তারা বহির্বিভাগে তালা ঝুলিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েছে। বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়। ওই সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। রাতেই বিক্ষুব্ধ ছাত্ররা হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে দেয়। বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার মেডিকেল ছাত্রদের এ দাবির সমর্থনে শুক্রবার সকাল থেকে হাসপাতালের প্রায় দেড়শ' শিক্ষানবিশ ছাত্র অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেয়। শিক্ষানবিস চিকিৎসক অপূর্ব ভদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার এবং চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করলে ধর্মঘট চলবে। এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বৃহস্পতিবারের সংঘর্ষের পর থেকে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৪৫ ঘ.