ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিজয়ে বাংলাদেশ দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বংলাদেশ দলের জন্য শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মিষ্টি আর ফুল পাঠান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে খেলে জয়ী হয়েছে বাকি খেলাগুলোতেও তা অব্যাহত থাকবে।
শুক্রবার গণভবনে বসে খেলা দেখার পর বাংলাদেশ দলের সদস্যদের অভিনন্দন জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী গণভবনে বসে টেলিভিশনে খেলা দেখেছেন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার ব্যক্তিগত কর্মকর্তাদের মাধ্যমে বংলাদেশ দলের জন্য মিষ্টি ও ফুল পাঠান মিরপুর জাতীয় স্টেডিয়ামে।
এরপর হাসিনা বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ফোনে কথা বলেন।
তিনি সাকিবের মাধ্যমে বাংলাদেশ দলের সব খেলোয়াড়দের অভিনন্দন জানান।
এর আগে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচের প্রথম ইনিংস প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে দেখেন। ওই খেলায় বাংলাদেশ ভারতের কাছে হারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/ডিডি/এইচএ/২৩০৫ ঘ.
bdnews24