২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জ্বীনের বাদশা' গ্রেপ্তার

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এলাকা থেকে কথিত জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এলাকা থেকে কথিত জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর বাগমারা ক্যাম্পের একটি দল জ্বীনের বাদশা পরিচয় দানকারী ওবায়দুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে। ওবায়দুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট সোহাগী এলাকার আব্দুল মজিদ সরকারের ছেলে। র‌্যাব-৫ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল দুই লাখ টাকার বিনিময়ে সোনার মূর্তি দেবে বলে বাগমারার সেনপাড়া এলাকার আমজাদ হোসেনের স্ত্রী আছিয়া বেগমকে (৪৫) লোভ দেখায় এবং টাকা না দিলে সেনাবাহিনীতে কর্মরত তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে আছিয়া বেগম গত ১০ ফেব্র"য়ারি বগুড়া মেডিকেল কলেজ এলাকায় তাকে ১ লাখ ৮০ হাজার টাকা দেন। এর বিনিময়ে তাকে একটি স