ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অনেক ভালো কজের মধ্যে দু-একটি কাজ খারাপ হয়ে যেতেই পারে।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে নিয়ে লেখা 'আলোর সারথী' বইয়ের প্রকাশনা উৎসবে মন্ত্রী এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে 'সুশীল' সমাজের দৃষ্টিভঙ্গির নিন্দা করে আজাদ বলেন, "আপনারা সুযোগ পেলেই রাজনীতিবিদদের সমালোচনা করেন। কাজ করলে অনেকগুলো ভালো কজের মধ্যে দুটি কাজ খারাপ হয়ে যেতেই পারে।"
তিনি প্রশ্ন রাখেন, "বহু গুণীজনতো রাজনীতিতে আসতে চেয়েছিলেন। জনগণ কি তাদের গ্রহণ করেছে।"
সুশলী সমাজের সঙ্গে গণমাধ্যমেরও সমালোচনা করেন মন্ত্রী।
"জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার দেশের জন্য অনেক ভাল কাজও করেছে, যা মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপিত হয়নি।"
আবুল কালাম আজাদ বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার দেশীয় সংস্কৃতির বিকাশের ওপর গুরুত্ব দিচ্ছে। কারণ মৌলবাদ, জঙ্গীবাদ দূর করতে হলে ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুব্যবস্থা করে দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা নূরউল ইসলাম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আমিনুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/জেকে/১৯৩৭ ঘ.
bdnews24