২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শিশুর গলিত লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শনির আখড়ার গোবিন্দপুর সেতুর নিচের খাল থেকে মেয়ে শিশুর লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৬ বছর বলে পুলিশ জানায়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহআলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশটি পুরোপুরি গলে গেছে। কিছুই বোঝার উপায় নেই।" ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এমআই/১৮০০ ঘ.