২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

মাগুরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

মাগুরা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, মাগুরা-ফরিদপুর সড়কের মধুখালি উপজেলার কামারখালী মসলন্দপুরে শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার কয়রা এলাকার মোতাম গাজী (২২) ও অজ্ঞাত এক যুবক। আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে মসলন্দপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক জন ও মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর মোতাম গাজী মারা যায়। মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ব্রাদার দুলাল বিশ্বাস জানান, আহতদের মধ্যে জেসমিন নাহার (৩০) ও শাহ আলম (১৯) নামের দুইজনকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২৪ ঘ.