২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৭

মাদারীপুরের কালকিনি উপজেলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ ১৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ ১৭ জন আহত হয়েছে। পৌর এলাকার দক্ষিণ রাজদি গ্রামে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত পৌর নির্বাচনে মেয়র পদের প্রার্থীদের পক্ষে ও বিপক্ষে কাজ করাকে কেন্দ্র করে দক্ষিণ রাজদি গ্রামের বসার সিকদার ও প্রতিবেশী বাদল মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার এ নিয়ে বাদল ও বসারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো জাকির মোল্লা (৪৫), বসার সিকদার (৫০), জাহাঙ্গির মোল্লা (৪৫), আলাউদ্দিন বেপারী (৬২), জেরিন (৮), মাজেদ সিকদার (৬০), কুলসুম বেগম (৪৫), আলামিন মোল্লা (২৫), মাসুদা বেগম (৪৫), সাথী (২৫), জুলেখা (৪৫), কোহিনুর (৪৫), সোনালি (৩), বাদশা সিকদার (৩০), সালমা (৩০), পারভিন (৩৫) ও সেতারা (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬০৮ ঘ.