ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডিতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন অতিরিক্ত সচিব মো. আবু তাহের।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর রোডে তিনি দুর্ঘটনায় আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিচয়পত্র অনুযায়ী উনি যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব। উনার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামে।"
তবে আবু তাহেরের ছেলে আনিসুজ্জামান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবাকে স
bdnews24