চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনামসজিদ স্থল বন্দরে বৃহস্পতিবার রাতে একটি ট্রাক থেকে ৩১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
ট্রাকের চালক এবং তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর আবু সাংবাদিকদের জানান, ছাইভর্তি ভারতীয় ট্রাকটি স্থল বন্দরে ঢোকার পর বাংলাদেশের নম্বর প্লেট ব্যবহার করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে ফেনসিডিল আটক করা হয় বলে তিনি জানান।
গ্রেপ্তার ট্রাকচালক মোহাম্মদ ইসমাইল (২৯) এবং হেলপার মিজানুর রহমান (২৮) শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা।
তাদের পুলিশের কাছে হস্তান্তর করা বলে বিজিবি কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৩৩ ঘ.
bdnews24