ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার রূপপুরে দু'টি পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। এর প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা হবে এক হাজার মেগাওয়াট।
বৃহস্পতিবার বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রব হাওলাদার এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের উপ-মহাপরিচালক নিকোলাই স্পাসকি এ চুক্তিতে সই করেন।
রাশিয়া ওই দু'টি প্রকল্পে জ্বালানি সরবরাহ করবে। জ্বালানির বর্জ্যও পরবর্তীতে ফিরিয়ে নেবে দেশটি। প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে রাশিয়া।
সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে বিদ্যুৎ প্রকল্প দু'টি স্থাপনে প্রয়োজনীয় অর্থ সংস্থানের পথ তৈরি হবে।
ভবিষ্যতে প্রয়োজনীয় মানবসম্পদেরও উন্নয়ন করবে রাশিয়া। এ ছাড়া প্রকল্পটি বন্ধ করার প্রক্রিয়াগত বিষয়টিও তাদের তদারকিতে থাকবে।
দু'টি প্রকল্পেরই কর্তৃপক্ষ হিসাবে থাকবে বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং এর ক্রেতা থাকবে বাংলাদেশ আইবিক শক্তি কমিশন।
রাশিয়ার কর্তৃপক্ষের ভূমিকায় থাকবে রোসাটম। ঠিকাদার হিসাবে কাজ করবে জয়েন্ট স্টক কোম্পানি 'অ্যাটমস্ট্রয়েক্সপোর্ট'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/পিডি/২১১৯ ঘ.
bdnews24