২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কন্ট্রোল রুম

লিবিয়ার বিরাজমান পরিস্থিতির কারণে একটি কন্ট্রোল রুম খুলেছে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বিরাজমান পরিস্থিতির কারণে একটি কন্ট্রোল রুম খুলেছে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, সচিবালয়ের ৭ নম্বর ভবনে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৪১৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগের ফোন নম্বর ৭১৬৮৬০৬ ; মোবাইল ফোন ০১৯১৪-৮৭১১১৮, ০১৫৫২-৩৬৮৫৫১ ও ০১৮১৯-২৬২১৭৫ ; এবং ফ্যাক্স নম্বর ৭১৬০৬৮৮। এছাড়া ই-মেইলে যোগাযোগের ঠিকানা js@probashi.gov.bd, js.emp@probashi.gov.bd I ahmkamal2020@yahoo.com. বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় কন্ট্রোল রুমের ফোন নম্বরে ফোন করে ওই লাইনটি দীর্ঘক্ষণ ব্যস্ত পাওয়া যায়। পরের তিনটি মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ তা ধরেনি। অস্থির লিবিয়ায় গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীরা শতাধিক বাংলাদেশিসহ প্রায় তিনশ বিদেশিকে জিম্মি করে। বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পূর্বে দারনা সিটিতে কয়েকদিন ধরে আটকা ছিলেন এ সব বাংলাদেশি। লিবীয় সেনাবাহিনী বুধবার রাত থেকে আটকে পড়া বিদেশিদের মিশর সীমান্তে সরিয়ে নিতে শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, মিশর ও তিউনিসিয়ায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) উদ্যোগে অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে। লিবিয়া থেকে বাংলাদেশিসহ আটকে পড়া বিদেশিদের নিরাপদে সরিয়ে নিয়ে এসব ক্যাম্পে রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২০৩৪ ঘ.