২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল পাসপোর্ট তৈরির অভিযোগে ৩ জন আটক

পাসপোর্ট, নাগরিকত্ব সনদ ও পুলিশ প্রতিবেদন জাল করার সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীতে তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট, নাগরিকত্ব সনদ ও পুলিশ প্রতিবেদন জাল করার সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীতে তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- আবদুল কাইয়ুম (৬২), নাসির আহমেদ (২৪) ও মো.জাহাঙ্গীর আলম ( ১৮)। বৃহস্পতিবার ডিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল বুধবার ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। জালিয়াতির মাধ্যমে তারা দীর্ঘ দিন সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলো বলে এতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/কেএমএস/ ২০১৪ ঘ.