ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন, অজ্ঞতার সুযোগ নিয়ে মানুষকে বোকা বানিয়ে ব্যবসা করছেন চিকিৎসকরা।
কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, "মানুষ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে জানে না। তারা জানে না কোন্ পরিস্থিতিতে কী করা উচিত। চিকিৎসকরা মানুষের এই অজ্ঞতার সুবিধা নিয়ে ব্যবসা করছে।"
"গরিব মানুষও এ থেকে রেহাই পায় না." বলেন তিনি।
চিকিৎসাসেবা দেওয়ার সময় চিকিৎসকদের নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
রাজধানীতে স্বাস্থ্য অধিকার বিষয়ক এক সেমিনারে বৃহস্পতিবার কথা বলছিলেন মানবাধিকার চেয়ারম্যান কমিশন।
তিনি বলেন, অনেক সময় দেখা যায় চিকিৎসকরা রোগীর প্রয়োজন না থাকলেও সিজারিয়ান অপারেশন [সন্তান জন্মের ক্ষেত্রে] করেন। কারণ আমাদের মতো সাধারণ জনগণের পক্ষে বোঝা সম্ভব হয় না। এভাবে তারা আমাদের বোকা বানায়।"
স
bdnews24