২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে উপসচিব পর্যায়ে রদবদল

প্রশাসনের উপসচিব পর্যায়ের ১২ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব পর্যায়ের ১২ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার পৃথক পৃথক আদেশে এসব রদবদল করে। এদের মধ্যে পাট অধিদপ্তরের পরিচালক সাবের চৌধুরীকে বিটিএমসির সচিব, ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিউর রহমানকে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক গোলাম রহমান মিয়াকে ডিসিসি'র প্রধান সম্পত্তি কর্মকর্তা, 'ইউথ এম্পাওয়ারমেন্ট প্রকল্পে'র প্রকল্প পরিচালক মিজানুর রহমানকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব আবুল মনসুরকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক প্রেষণে নিয়োগ করা হয়েছে। বাংলা একাডেমী ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুস সালামকে পাট অধিদপ্তরের পরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের উপসচিব রোকসানা মালেককে 'ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ফর আল্ট্রা পুওর প্রকল্পের পরিচালক (হিসাব) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক সাইফুল্লাহ মকবুল মোর্শেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব ফাতিমা বেগমকে বাংলাদেশ বেতারের পরিচালক ও জাহাঙ্গীর হোসেনকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব জাফর উল্লাহকে বাংলা একাডেমী ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিরাজুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১০০ ঘ.