২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ সদর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বাটপাড়া ও ধল গ্রামবাসীর মধ্যে কমপক্ষে দেড় ঘণ্টা ধরে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ রাউন্ড ফাঁকা গুলি এবং পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের ধল বাজারে বাটপাড়া গ্রামের টেম্পোচালক করান মিয়ার (৪০) সঙ্গে যাত্রী উঠানো নিয়ে রিচি গ্রামের টমটম চালক শফিক মিয়ার (৪৮) তর্কাতর্কি হয়। এক পর্যায়ে শফিককে মারতে গেলে ধল গ্রামের টেনু মিয়া বাধা দেন করানকে। এ নিয়ে করান ও টেনুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বাটপাড়া ও ধল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মনু মিয়া (৪০) ও সাজু মিয়া (২৬)। এছাড়া ১২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মাসুক মিয়া, আরজু মিয়া, ইন্তাজ মিয়া, আহাদ মিয়া, আব্দুল কাইয়ুম, আপিল মিয়া, অনু মিয়া, নজির মিয়া, মন্নাফ মিয়া, কাদির মিয়া, ভিংরাজ মিয়া, মঈন মিয়া। সহকারী পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) এস এম সিরাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৮ ঘ.