২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র, পুলিশকে তলব

প্রথম ও তৃতীয় শ্রেণীর দুই ছাত্রকে উনিশ বছর বয়সী দেখিয়ে অভিযোগপত্র দেওয়ায় দোহার থানার এক পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- প্রথম ও তৃতীয় শ্রেণীর দুই ছাত্রকে উনিশ বছর বয়সী দেখিয়ে অভিযোগপত্র দেওয়ায় দোহার থানার এক পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিম তৈয়বুল হাসান এ নির্দেশ দেন। আদেশে আগামী ১৩ মার্চের মধ্যে উপ-পরিদর্শক মো. মতিউর রহমানকে আদালতে সশরীরে হাজির হতে বলা হয়। মামলার নথি থেকে জানা যায়, ছেলেকে মারধর করে জখম ও অন্যন্য অভিযোগে ঢাকার দোহার উপজেলার মৌড়া গ্রামের মাতেন মাঝি গত বছরের ৯ সেপ্টেম্বর একটি মামলা করেন। মামলায় আসামিরা হলেন- তফিজ শেখ (৫০), জালাল শেখ (৪০), শাকিল (১৯), রায়হান (১৯), শিরিন আক্তার (৪০) ও শহীদুল (২৫)। ২৫ সেপ্টেম্বর উপ-পরিদর্শক মতিউর রহমান এ ছয়জনের সঙ্গে সাজেদা বেগম ও আব্দুলকেও অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দেন। মামলায় তফিজ শেখ ছাড়া বাকি সবাই জামিনে মুক্ত আছেন। মঙ্গলবার মামলার ধার্য দিনে জামিনে থাকা শিশু রায়হান ও শাকিল আদালতে হাজিরা দেয়। তাদের আইনজীবীরা বিচারকের কাছে শাকিল ও রায়হানের আসল বয়সের সঙ্গে অভিযোগপত্রে উল্লেখ করা বয়সের অসঙ্গতি তুলে ধরলে বিচারক তাদের কোন শ্রেণীতে পড়ে জিজ্ঞেস করেন। রায়হান ও শাকিল বিচারককে জানায়, তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে প্রথম ও তৃতীয় শ্রেণীর ছাত্র। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/০০৫৭ ঘ.