২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে বেশকিছু পদে রদবদল

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু রদবদল হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু রদবদল হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এদের মধ্যে পরিসংখ্যান বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত উপসচিব এনামুল হককে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সরকারি মুদ্রণালয়ের উপ-পরিচালক মাছুম খানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিচালক পদে কর্মরত উপসচিব ইমতিয়াজ হোসেন চৌধুরী। পরিসংখ্যান বিভাগের উপসচিব মোহাম্মদ শাহাদত হোসেন ও সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব ওয়ালিউল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া গাইবান্ধার সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলমকে শেরপুরে, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলামকে বরিশালে, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ আলীকে বরগুনা, ব্রাহ্মণবাড়িয়ার এডিসি মোহাম্মদ হিরোজ্জামানকে ঝালকাঠি ও ময়মনসিংহের হালুয়াঘাটের ইউএনও মানজুরুল মান্নানকে কুড়িগ্রামের এডিসি নিয়োগ করা হয়েছে। পঞ্চগড়ের ইউএনও সারোয়ার আলমকে প্রত্যাহার ও পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ে। এদিকে পুলিশ প্রশাসনের তিন কর্মকর্তাকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ। এদের মধ্যে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সিআইডির প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক ও প্রাক্তন সহকারী পুলিশ সুপার খন্দকার আবদুল হালিমকে এক বছরের জন্য একইপদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চুক্তিতে নিয়োজিত একই সংস্থার সহকারী পুলিশ সুপার ফজলুল কবীরের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৯৫৯ ঘ.