২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তিন ভাষা সৈনিককে একুশে সম্মাননা

ভাষা আন্দোলনে অবদানের জন্য সিরাজগঞ্জে তিন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা আন্দোলনে অবদানের জন্য সিরাজগঞ্জে তিন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হলেন ভাষা সৈনিক ডা. মহিউদ্দিন, ডা. আব্দুল মতিন ও জালাল উদ্দিন আকন্দ। ২১ ফেব্র"য়ারি রাতে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র মোকাদ্দেস আলী ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সোহরাব আলী প্রমূখ। অনুষ্ঠানে ভাষা সৈনিকরা স্মৃতিচারণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১৩ ঘ.