চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর ১০টি থানায় নতুন পরিদর্শক (তদন্ত) নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. আবুল কাশেম মঙ্গলবার এক আদেশে এই ১০ পরিদর্শককে সংশ্লিষ্ট থানায় যোগদানের নির্দেশ দেন।
নতুন পরিদর্শক নিয়োগ দেওয়া থানাগুলো হলো কোতয়ালী, খুলশী, বাকলিয়া, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজীদ, ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও বন্দর।
নতুন নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট থানায় বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পাশাপাশি পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিএমপির উপ-কমশিনার (সদর) ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুত্ব বিবেচনায় সিএমপি'র আওতাধীন ১০টি থানায় নতুন কর্মকর্তা দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে অন্য থানাগুলোতেও এ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান।
কোতয়ালীতে হুমায়ুন কবীর, নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওবায়দুল হককে খুলশী থানায়, নগর বিশেষ শাখার (এসবি) পরিদর্শক আসলাম হোসেন বাকলিয়ায়, ডিবির পরিদর্শক বাবুল চন্দ্র বণিককে পাঁচলাইশ থানায় ও ডিবির পরিদর্শক আনোয়ার কামালকে চান্দগাঁও থানায় যোগ দিতে আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া বিশেষ শাখার পরিদর্শক ফজলুল করিম সেলিমকে বায়েজীদে, ডিবির সত্যজিত বড়
bdnews24