বরিশাল, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে বরিশালে এসেছেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে তিনি বরিশালে পৌঁছান। বরিশালের জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কীর্তনখোলা নদীতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও প্রধানমন্ত্রী সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি বরিশাল শিক্ষা বোর্ডের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল নগরীকে বর্নাঢ্য সাজে সাঁজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে তোরণ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১৭ ঘ.
bdnews24