২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিস্তলসহ যুবক আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় একটি দেশি পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় একটি দেশি পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শরীফ (২৫) নামের ওই যুবক স্থানীয় মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার বেলা দুইটায় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জনতা তাকে আটক করে পুলিশে দেয়। শ্রীপুর থানার ওসি (তদন্ত) আ. মোতালেব জানান, সফিক মোড়ল ও শরীফের মধ্যে দীর্ঘ দিন ধরেই ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল। এ বিরোধের জের ধরেই সোমবার দুপুরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় সফিক মোড়লকে লক্ষ্য করে দেশি পিস্তল থেকে শরীফ গুলি ছোড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে এলাকাবাসি তাকে আটক করে পুলিশে দেয়। শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা জানান, যুবকের হাতে পিস্তল রাখার অভিযোগে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে বাস্তব ঘটনাটি কি তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আটক শরীফের বড় ভাই আরিফ হোসেন জানান, রোববার রাতে ধনুয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের গ্যাস থেকে ঘনীভূত তেল পাচারে বাধা দিয়েছিল তার ভাই শরীফ। তিনি দাবি করেন, এরই জের ধরে সোমবার দুপুরে তেল পাচারে জড়িত সফিক মোড়ল গ্র"পের লোকজন চক্রান্ত করে শরিফকে পুলিশে ধরিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫২ ঘ.