২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 06:10 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

কুষ্টিয়া, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জিয়াউর রহমান (২০)। তিনি শিলাইদহ ইউনিয়নের নাওতি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গ্রামেরই একটি মাঠে রোববার রাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা জিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.