ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামে রোববার বিকালে অন্তত ৪০ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে।
এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত চাষি ও দমকল বাহিনী জানায়।
ক্ষতিগ্রস্ত পান চাষিরা হলেন- বাসু সেন, নিতাই সেন, নাটাই সেন, কানাই দত্ত, দিলীপ সেন, গৌর সেন, বুদ্ধ সেন, অসিত দত্ত, সুকুমার দত্ত ও সঞ্জয় দত্ত।
ঝিনাইদহ দমকল স্টেশনের কর্মকর্তা লুৎফর রহমান খান জানান, বিকাল সাড়ে ৪টায় আগুন লাগে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, অন্তত ২০ বিঘা জমির বরজের পান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে কেউ শত্র"তা করে আগুন দিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি ফারুক হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পান চাষিরা ৪০ বিঘা জমির পান পুড়ে গেছে বলে দাবি করেছে।
গত ৯ ফেব্র"য়ারি একই উপজেলার দুলালমুন্দিয়া বলদিয়াপাড়া গ্রামে ১৫ বিঘা জমির পান ও ৫ বিঘা জমির আখ ক্ষেত পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24