২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষায় শিক্ষার দাবিতে ক্লাশ বর্জন

পাহাড়ি জনগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে পার্বত্য চট্টগ্রামে ক্লাশ বর্জন করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি জনগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে পার্বত্য চট্টগ্রামে ক্লাশ বর্জন করেছে শিক্ষার্থীরা। রোববার খাগড়াছড়ির অধিকাংশ স্কুল ও কলেজে কোনো ক্লাশ হয়নি। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এ কর্মসূচি আহ্বন করে। পাহাড়ি ছাত্র পরিষদের দেওয়া পাঁচ দফা দাবি হলো- পার্বত্য চট্টগ্রামে সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা, স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে পাহাড়িদের প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দেওয়া, তাদের বীরত্বব্যঞ্জক কাহিনী ও সঠিক সংগ্রামী রাজনৈতিক ইতিহাস স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশের সব জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক রচনা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা এবং পার্বত্য কোটা বাতিল করে পাহাড়িদের বিশেষ কোটা চালু করা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন উপমন্ত্রী এবং ১৬ সেপ্টেম্বর তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে এই পাঁচ দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ আন্দোলন চালিয়ে আসছে। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা স্বত:স্ফূর্তভাবে ক্লাশ বর্জন কর্মসূচিতে অংশ নেওয়ায় ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৯ ঘ.