২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কয়েক দফা আশ্বাসের পরও জানুয়ারির বেতন না দেওয়ায় গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েক দফা আশ্বাসের পরও জানুয়ারির বেতন না দেওয়ায় গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার গড়গাড়য়া মাস্টার বাড়ি এলাকার ওয়ান টেক্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বিকাল পৌনে ৫টা পর্যন্ত বিক্ষোভ চলছিলো বলে পুলিশ জানিয়েছে। গাজীপুর শিলাপাঞ্চল পুলিশের (জোন-২) ওসি মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, গত ১০ ফেব্র"য়ারি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দেওয়ার কথা বলেছিলো। কিন্তু ওই দিন না দেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। কর্তৃপক্ষ ওইদিন আবার জানিয়েছিলো ১২ ফেব্র"য়ারি বেতন দেওয়া হবে। কিন্তু সেদিনও বেতন দিতে অপরাগতা প্রকাশ করলে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং কর্মরিতি শুরু করে। ওইদিন কর্তৃপক্ষ কারাখানা সাতদিন বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে ২০ ফেব্র"য়ারি কারখানা খোলার পর বেতন দেওয়ার আশ্বাস দেয়। ওসি জানান, কারখানা কর্তৃপক্ষ রোববার আবার বেতন দেওয়ার তারিখ দেয় ২৮ ফেব্র"য়ারি। এতে কারখানার নয় শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। ওসি শাহজাহান মিয়া আরো জানান, কর্তৃপক্ষ বলেছে টাকা জোগাড় করতে না পারায় তারা বেতন দিতে পারেনি। এ ব্যাপারে কারখানাটির ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.