২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সীমান্তে হত্যা দক্ষিণ এশিয়ার বড় সমস্যা'

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও সীমান্তে নাগরিক হত্যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মনে করে কয়েকটি বেসরকারি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফেপার ডটকম)- বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও সীমান্তে নাগরিক হত্যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মনে করে কয়েকটি বেসরকারি সংগঠন। দক্ষিণ এশিয়াসহ এশীয় দেশগুলোর মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ ও সচেতন নাগরিকরা একসঙ্গে কাজ করার মাধ্যমে এ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। অধিকার ও এমএফএ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপি এক সেমিনারের শেষদিনে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ মত তুলে ধরেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরে অধিকারের সাধারণ সম্পাদক ও 'সলিডারিটি ফল এশিয়ান পিপলস অ্যাডভোকেসি'র (সাপা) আহ্বায়ক আদিলুর রহমান। গত ১৮ ফেব্র"য়ারি থেকে ২০ ফেব্র"য়ারি পর্যন্ত সাভারের ব্র্যাক সেন্টারে 'এশিয়ার দেশগুলোর মধ্যে মানবাধিকার, শান্তি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশের ভূমিকা' শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সাপার সহ-আহ্বায়ক জানিনা জয় শ্যাভেজ, আইআইডি'র নির্বাহী পরিচালক গাস মিকলাত, পাকিস্তানের মানবাধিকার কর্মী নিওমানা সোলেমান ও উইলিয়াম গোইস এবং থাইল্যান্ডের পিপলস এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের প্রধান চালিডা তাজারোয়েনসুক উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩৪ ঘ.