২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমী পুরস্কার ঘোষণা

অধ্যাপক খান সারওয়ার মুর্শিদসহ ছয় জনকে এবারের বাংলা একাডেমী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক খান সারওয়ার মুর্শিদসহ ছয় জনকে এবারের বাংলা একাডেমী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতদের নাম রোববার প্রকাশ করা হয়েছে। খান সারওয়ার মুর্শিদকে পুরস্কার দেওয়া হচ্ছে গবেষণা প্রবন্ধের জন্য। পুরস্কারের জন্য মনোনীত অন্যরা হলেন- বুলবুল চৌধুরী (কথাসাহিত্য), রুবী রহমান ও নাসির আহমেদ (কবিতা), অজয় রায় (বিজ্ঞান), গোলাম কিবরিয়া (শিশু সাহিত্য)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৭৩০ ঘ.