২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণের দুই বছর পরও উদ্বোধন হয়নি বরকত স্মৃতি জাদুঘর

প্রায় দেড় বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনো উদ্বোধন করা হয়নি ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। কেন তা হয়নি, তা স্পষ্ট করে বলতে পারছে না ঢাবি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনো উদ্বোধন করা হয়নি ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। এই জাদুঘর ও সংগ্রহশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তত্ত্বাবধানে রয়েছে। ঢাবি কর্তৃপক্ষ জাদুঘরটির উদ্বোধন বিলম্বিত হওয়ার সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি। জাদুঘর ও সংগ্রহশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন পলাশীতে নির্মাণ করা হয়। এর জন্য নামমাত্র উপকরণ সংগ্রহ করা হয়েছে। ঢাবির সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে নিয়োজিত সহকারি প্রকৌশলী সেলিম শরিফ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেড় বছরের কিছু বেশি সময় আগে এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এরপরও কেন উদ্বোধন হচ্ছে না তা উর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন।" তিনি বলেন, "শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাদুঘরে সংগ্রহে রাখার জন্য আমাকে ভাষা আন্দোলনের বিভিন্ন সময়ের ১৭টি ছবি দিয়েছে। সেগুলো ওইদিনই যথাস্থানে স্থাপন করা হয়েছে। জাদুঘরটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তারক্ষী জানান, এখানে তার চাকরির বয়স ছয় মাস হতে চলেছে। এই সময়ে উপরের গ্রন্থাগারের জন্য কিছু বই ও শনিবার ১৭টি ছবি আনা হয়েছে। গ্রন্থাগার ও জাদুঘরে কোন দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না শহীদ আবুল বরকতের ভাতিজা আলাউদ্দিন বরকত বলেন, "গত বছর ২১ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিলো, নির্মাণ কাজ শেষ হওয়ার পরও অনিবার্য কারণবশত বরকত জাদুঘর উদ্বোধন সম্ভব হয়নি। তবে শিগগিরই উদ্বোধন করা হবে।" তিনি আরো বলেন, "সে দিনের পর এই একবছরের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং কেন উদ্বোধন হচ্ছে না সে বিষয়টিও স্পষ্ট করেনি" এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "নির্মাণ কাজ পুরোপুরি শেষ। তবে জাদুঘরটি সাজানোর মতো পর্যাপ্ত উপকরণ সংগ্রহ করা সম্ভব হয়নি। এখন সে কাজটিই চলছে।" তিনি বলেন, "ভাষা আন্দোলনের পর অনেক সময় পার হয়ে গেছে। এর মধ্যে ঐতিহাসিক অনেক কিছু হারিয়ে গেছে। সে সব সংগ্রহের কাজই এখন চলছে। শিগগিরই বরকত জাদুঘরটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকার সাত বীরশ্রেষ্ঠ ও চার ভাষা শহীদের নামে স্মৃতি জাদুঘর, গ্রন্থাগার নির্মাণ এবং এগুলো তাদের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়। শহীদ বরকতের জন্ম পশ্চিমবঙ্গে হওয়ায় তার নামে এ জাদুঘরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোলঘেঁষে পলাশীতে নির্মাণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এলএন/কেএমএস/১৬০৮ ঘ.