লালমনিরহাট, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিতে একটি হাট থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ ।
শনিবার রাত ৯টার দিকে দুড়াকুটিতে হাটের এক ডাস্টবিন থেকে বোমা দু'টি উদ্ধার করা হয় বলে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল হাসান জানিয়েছেন।
এসআই মাহাবুব সাংবাদিকদের বলেন, শনিবার দুড়াকুটিতে হাটের দিন ছিলো। হাটের লোকজন বোমা দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ বোমা দুটি ভেজা চটের বস্তায় জড়িয়ে পানিভর্তি বালটিতে করে থানায় নিয়ে আসে।
বোমাগুলে পরীক্ষা করতে বিস্ফোরক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/আরএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24