২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'চরমপন্থী'কে কুপিয়ে হত্যা

পাবনার আতাইকুলা থানার মধুপুর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

পাবনা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানার মধুপুর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মোবারক হোসেন (৩২) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, চরমপন্থী দলের অন্তর্কোন্দলই এ হত্যাকাণ্ডের কারণ। আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার সকালে মধুপুর গ্রামে কবরস্তানের পাশে মোবারকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহত মোবারকের বিরুদ্ধে হত্যার অভিযোগে দুটিসহ প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৪৫ ঘ.