ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এমএ হাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ওই মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ৮ মার্চ দিন ঠিক করেছে ঢাকার একটি আদালত।
মামলার অভিযোগ গঠনের ধার্য দিনে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক পরোয়ানা জারির আদেশ দেন।
আদালতে হাজিরার জন্য সময় চেয়ে হাসেমের পক্ষে আবেদন করা হলেও তা নাকচ করেন বিচারক।
সময়ের আবেদনে হাশেমের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, "হাসেম গুরুতর অসুস্থ। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তাই তিনি আদালতে হাজির হতে পারেননি।"
বিএনপির সাবেক সংসদ সদস্য হাসেমের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের করা এ মামলায় ১৮ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৩৮০ টাকার সম্পদের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য ৪ কোটি ৭৬ হাজার ৮৪৫ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
হাসেমের আইনজীবীদের অন্যতম এমএ জলিল উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে এ মামলায় পাঁচ বার অভিযোগ গঠনের তারিখ পরিবর্তন হলো।
তিনি জানান, গত বছরের ১৯ সেপ্টেম্বর হাশেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এরপর হাসেম হাইকোর্টে জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
পরে এ বিচারিক আদালত থেকে হাসেম জামিন নেন। তবে জামিনের পর কয়েকবার তিনি হাজিরা দিলেও শুনানির দুটি তারিখে অনুপস্থিত ছিলেন বলে তার আইনজীবীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24