২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ প্রশাসনে রদবদল

পুলিশ প্রশাসনে উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ প্রশাসনে উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। উপ মহা পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত উপ মহা পরিদর্শক, সহকারি মহা পরিদর্শক ও পুলিশ সুপার পদে এই রদবদল করা হয়। মোট ২৪ জন কর্মকর্তার মধ্যে একজনকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডা. মো. আবদুর রহিমকে বরিশাল রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব), বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিনয় কৃষ্ণ বালাকে রংপুর রেঞ্জের ডিআইজি, র‌্যাব সদরদপ্তরের পরিচালক সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মোশারফ হোসেন ভুঞাকে পুলিশের বিশেষ শাখার ডিআইজি (চলতি দায়িত্ব), চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মকবুল হোসেন ভুঁইয়াকে সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব), হাইওয়ে পুলিশের ডিআইজি মো. সোহরাব হোসেনকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার মো. হুমায়ুন কবিরকে হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজল হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ সদরদপ্তরের এআইজি মো. লুৎফর রহমান মন্ডলকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), সিআইডি বিশেষ পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), এসবি বিশেষ পুলিশ সুপার মো. আওরঙ্গজেব মাহবুবকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), কক্সবাজার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), গাজীপুর পুলিশ সুপার এসএম মাহফুজুল হক নুরুজ্জামানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল আজাদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি মো. শাহাব উদ্দিন কোরেশীকে ডিএমপি'র জয়েন্ট পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্ব), চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), ব্যারিস্টার মাহবুবর রহমানকে ডিএমপির জয়েন্ট পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্ব), মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে ডিএমপির জয়েন্ট কমিশনার (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঢাকার পুলিশ সুপার, ডিএমপি'র উপ পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেনকে গাজীপুরের পুলিশ সুপার, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাগত মফিজ উদ্দিন আহমেদকে ডিএমপির উপ পুলিশ কমিশনার, মাদারীপুরের পুলিশ সুপার সরদার তমিজ উদ্দিন আহমেদকে ট্রাফিক এ্যান্ড ড্রাইভিং স্কুলের অতিরিক্ত কমান্ডেন্ট, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. শাহ আলমকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেনকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেটি/কেএমএস/১৯৩৭ ঘ.